• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক
  ১৬ আগস্ট ২০২৬, ০৮:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন রুটের মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর এ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার দেফা প্রেসকে বাঘাই বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের দুই উপকূলীয় দেশ ইরান ও ওমান গত তিন মাস ধরে নিরাপদ নৌপথ প্রতিষ্ঠার বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে আসছে। গত ১৮ জুন নিরাপদ জাহাজ চলাচলের রুট প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক সইয়ের পর এ আলোচনা শুরু হয়।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে সমঝোতা হয়েছে।’

বাঘাই জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষের অংশগ্রহণে সমন্বয়ের মাধ্যমে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।

তবে দুই দেশের মধ্যে এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তেহরান ও মাসকাটের পক্ষ থেকে প্রকাশের জন্য একটি বিবৃতিও রয়েছে। প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লক্ষ্যেই ইরান ও ওমানের মধ্যে এ স্বাধীন সমঝোতা হয়েছে।

তবে প্রণালিতে পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করা যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ কর্মকাণ্ড, সামরিক হুমকি ও নৌ অবরোধ বন্ধের ওপর নির্ভর করছে বলে দাবি করেন বাঘাই। একই সঙ্গে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারকের আওতায় এসব আলোচনা শুরু হয়। ওই সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন কাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তেহরান ও মাসকাটকে।

ইরান ও ওমান জাহাজ চলাচলের পথ নিয়ে আলোচনা অব্যাহত রাখলেও তেহরান বারবার বলে আসছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের আওতায় নিজেদের দায়িত্ব পালন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

আরও পড়ুন

কোরীয় স্বাধীনতা দিবসে পুতিনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা কিমের

সূত্র: আনাদোলু এজেন্সি

/অ

  • হরমুজ প্রণালি
  • সমঝোতা
  • ইরান-ওমান
এ সম্পর্কিত আরও খবর
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে ‘সতর্ক’ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পকে ‘সতর্ক’ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে: ট্রাম্প
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে: ট্রাম্প
হরমুজ প্রণালি পুনরায় খুলতে শর্তে অনড় ইরান, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালি পুনরায় খুলতে শর্তে অনড় ইরান, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানকে হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ইরানকে হুমকি ট্রাম্পের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।